পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, এই ১০৫ জনকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরে এসেছেন।
আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। বিমানবন্দরে ফিরে আসা প্রবাসীদের সঙ্গে আইওএম’র প্রতিনিধিরা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন। এ পর্যন্ত লেবাননে এক বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সরকার জানিয়েছে, লেবাননে যারা দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফিরিয়ে আনবে।
এনএইচ





