রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোর্শেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মামুন মোর্শেদ বলেন, এ হাসপাতালে এখন পর্যন্ত মোট ৬ জন চিকিৎসক করোনা পজিটিভ হলেন। তাদের মধ্যে দুই জন আগে হয়েছেন, বাকি ৪ জনের ফলাফল পেয়েছি শনিবার (১৮ এপ্রিল)। আক্রান্ত হওয়া জনের মধ্যে এক চিকিৎসক দম্পতি রয়েছে। আক্রান্তদের মধ্যে পেডিয়াট্রিক্স বিভাগ, মেডিসিন বিভাগ, গাইনি বিভাগের আউটডোর মেডিক্যাল অফিসার একজন, বাকি তিনজন মেডিসিন বিভাগের।
ডা. মোর্শেদ আরও বলেন, প্রত্যেকেরই লক্ষণ-উপসর্গ মৃদু, তেমন কোনও লক্ষণ নেই বললেই চলে। তারা এমনিতে ভালো আছেন, এ হাসপাতালেই তারা চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত মোট ১০৬ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফোরাম।
এমবি





