রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোহাম্মদ হাফিজুর রহমান (২৬) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে যাত্রাবাড়ী এক নম্বর বিবিরবাগিচায় এ ঘটনা ঘটে।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ২ নম্বর গেট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে হাফিজের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

জেইউ/ এআর