পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুই যাত্রী আহত হয়েছেন।

আজ (৮ ডিসেম্বর) রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনযাত্রী নিহত হন। এতে আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাসচাপায় তিনজন নিহতেন বিষয়টি নিশ্চিত করেছন।

এমবি