‎দৈহারী ইউনিয়নের ঠাকুর হাওলা আমতলা কেন্দ্রে দাড়িপাল্লার এজেন্ট দেবাশীষকে বিএনপির রাজিব ও রাসেল অপহরণ করে তার কাছ থেকে নির্বাচনী এজেন্টের সব কাগজপত্র ছিনতাই করেছে।

বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জচানায়, পিরোজপুর জেলার ২ নাম্বার আসনের নেছারাবাদ ইউনিয়নের নেছারাবাদদের ঠাকুর হাওলা আমতলা কেন্দ্রর দারিপাল্লার এজেন্ট দেবাশীষকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে একের অধিক লোকবল নিয়ে আক্রমণ করে। এ সময় এজেন্টের কাগজ পত্রগুলোও ছিনিয়ে নেওযা হয়।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার চেষ্টা চলছে বলে সংবাদাতাকে জানানো হয়।

এমএম