অগ্নিকাণ্ড প্রতিরোধে ঢাকায় প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। এ জন্য ঢাকা ওয়াসাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কমিটি।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিগত পাঁচ বছরের বাস্তবায়নকৃত বিভিন্ন বরাদ্দ (টিআর, কাবিখা, ব্রিজ/কালভার্ট নির্মাণ, ত্রাণ সামগ্রী ক্রয়, বিতরণ ও বিশেষ বরাদ্দ) পরীক্ষা-নিরীক্ষার জন্য মাসুদ উদ্দিন চৌধুরী এমপিকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মজিবুর রহমান চৌধুরী এমপি এবং জুয়েল আরেং এমপি।

কমিটি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শক্রমে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাস, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি , জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

এএস