সন্দ্বীপ উপজেলার পৌরসদরের খন্তার হাট এলাকায় আগুনে পুড়ে ছায়া রাণী শীল নামে শতবর্ষী এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার হয়।
সীতাকুণ্ড থানার অফিসার ইন চার্জ (ওসি) এইচ এম মশিউর রহমান জানান, ভোররাতে ওই বৃদ্ধার বাড়িতে আগুন লাগে। এসময় ওই বৃদ্ধা একাই ঘরে অবস্থান করছিলেন।
বৃদ্ধার কোনো নিকটাত্মীয়ের সন্ধান আমরা পায়নি। সকালে লাশ উদ্ধার করতে গিয়ে দেখি ঘরের মেঝেতে পুজার কিছু উপকরণ ছড়ানো ছিল। এটা কি দুর্ঘটনা নাকি অন্য কিছু তদন্ত করে জানা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
কেএইচ





