বুধবার (১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ। এ সময় উপস্থিত ছিলেন - পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) নাইম হোসেন।

পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের কেএসবি ব্রিকস-কে এক লাখ টাকা, সদর উপজেলার ডিহি গ্রামের আরএমকে ব্রিকস-কে দুই লাখ টাকা, দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের দোয়েল ব্রিকস-কে দু’লাখ টাকা, দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সুপার ব্রিকস-কে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে আদায়কৃত জরিমানা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এইচআর