জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের ধানমন্ডির বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত সাড়ে ৯টায় আগুনের সুত্রাপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ভবনের ৬ তলায় থাকেন স্পিকার শিরীন শারমিন।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্পিকার ড. শিরীন শারমিনের ধানমন্ডির আমির উদ্দিন মল্লিক ভিলার ৬তলা ভবনের ৪ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনা শর্ট সার্কিট এর কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ভিভিআইপি'র বাসা হওয়ায় অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
[b]ঢাকা, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
জাতীয়
স্পিকারের বাসায় আগুন
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের ধানমন্ডির বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত সাড়ে ৯টায় আগুনের সুত্রাপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।





