সোমবার জ্বালানি উপদেষ্টার এই নির্দেশনার কথা তার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এফএইচ