বাসায় অক্সিজেন সিলিন্ডার কেনা ঠিক নয় বলে মন্তব্য করেভেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
মঙ্গলবার (০৯ জুন) ব্রিফিংয়ের শুরুতেই নাসিমা সুলতানা বলেন, “এটি একটি কারিগরি বিষয়। এটি কিনে মজুদ করবেন না। বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করবে।”
তিনি বলেন, প্রতি মিনিটে কত লিটার অক্সিজেন যাবে এটা চিকিৎসক নির্ধারণ করে দেয়।
নিজের বিপদ নিজে ডেকে না আনার পরার্মশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তথ্য সূত্র- বিবিসি
এমবি





