রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত), এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।
এছাড়া, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।
এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা গত সপ্তাহ থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন। শনিবার তারা আমরণ অনশন ও কালো পতাকা মিছিল করেন এবং রোববার দুপুরে থালা-বাটি হাতে শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’-এর ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে তাদের দাবির একটি অংশ পূরণ করে প্রজ্ঞাপন জারি করল সরকার।
এনএইচ