খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেছে জুনাব আলী ফাউন্ডেশন।

আজ (১৪ মে) বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অসহায় মানুষদের হাতে ১০দিনের ইফতার সামগ্রি পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ সম্পর্কে জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী জানান, প্রত্যেক সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। জুনাব আলী ফাউন্ডেশন সব সময়ে অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

২দিন ব্যাপি ত্রাণ সামগ্রি বিতরণের শেষ দিনে তিনি আরো বলেন, চলমান করোনা পরিস্থিতিতে দুস্থ অসহায় মানুষদের কল্যাণে আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াবো।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, গুইমারা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ, আরিফুল ইসলাম, আলমগীর হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা, তাইন্দং ও মাটিরাঙ্গায় অসহায় মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণ করে জুনাব আলী ফাউন্ডেশন।

এবি/এএস