চাঁদাবাজির মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনকে (৪২) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার রাত নয়টায় নগরীর ছোটরা কলোনির নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কোতোয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ছোটরা এলাকার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি কাউন্সিলর বিল্লাল হোসেনের বিরুদ্ধে সোমবার সকালে চাঁদাবাজির মামলা দায়ের করেন (মামলা নং-৭১)। এ মামলায় রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই