ঝিগাতলার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার বিকালে ঝিগাতলার ১৫/বি, সিদ্দিক ম্যানশন নামের পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় গ্রিন লিফ অ্যাপারেলস এবং একই ভবনের বেঙ্গল গ্যালারি নামের দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানিয়েছেন, আনুমানিক সোয়া ৭টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা,৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
জাতীয়
পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ঝিগাতলার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার বিকালে ঝিগাতলার ১৫/বি, সিদ্দিক ম্যানশন নামের পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় গ্রিন লিফ অ্যাপারেলস এবং একই ভবনের বেঙ্গল গ্যালারি নামের দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।





