চাঁপাইনবাবগঞ্জের উপরাজারামপুর মোড়ে মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন।
সোমবার সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার উপর রাজারামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিপুর নতুনপাড়ার ওষুধ ব্যবসায়ী মো. রাব্বানী ( ৪৫) ও তার শিশু মেয়ে রশ্মি (৮)।
ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিন্ত করেছেন সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. মিন্টু রহমান। তিনি জানান, সকালে সোনামসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাব্বানী ও তার মেয়ে মারা যান।
এ ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক কিছুক্ষণের বন্ধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করলেও চালক পালিয়েছে।





