প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির তালিকায় দেখা গেছে, সকাল ১০টায় বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া, দুপুর ১২টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চমক দেখিয়ে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

রাজশাহী এবং সিলেট সিটিতে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জমান লিটন ও মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এন