রোববার (২২ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি মাসে শৈত্যপ্রবাহ হওয়ার কোনো সম্ভবনা নেই। আগামী জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তরের এই জেলাতে মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

এসএম