শনিবার (২৩ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মে থেকে কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-চাঁদপুর-ঈদগাঁও এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা, হাকিমুদ্দিন, চাঁদপুর, মুলাদি, গলাচিপা, বরিশাল ও ইলিশা নৌরুটে লঞ্চ চলাচল করবে। সেবা সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)–র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া সদরঘাট থেকে ঈদের আগের পাঁচ দিন সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ঈদের পরবর্তী পাঁচ দিন অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহণ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
যাত্রীদের জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশের নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে যাত্রীদের নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করার এবং ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে পায়ে হেঁটে ওঠার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এস