বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতেই তিনি দেশের বিভিন্ন সময়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন। সেই সঙ্গে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যারা নিহত হয়েছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই।” তার এই বক্তব্যে অতীতের ত্যাগ ও সংগ্রামের বিষয়টি সামনে আসে।
এদিকে, একই অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। তিনি বলেন, “আমি সব ধরনের অন্যায়ের বিচার চাই। যারা আমাদের ওপর অবিচার করেছে, তাদের বিচার হওয়া উচিত। পাশাপাশি ওসমান হাদি হত্যারও বিচার দাবি করছি।”
সংসদ অধিবেশনজুড়ে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষমতা, দায়িত্ববোধ এবং বিচারপ্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক দেখা যায়। প্রধানমন্ত্রীর বক্তব্যে রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা যেমন উঠে এসেছে, তেমনি বিরোধী দলের বক্তব্যে ন্যায়বিচারের দাবি জোরালোভাবে প্রতিফলিত হয়েছে।
পুরো অধিবেশনটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
এমএম