পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার সময় দিদার (১৮) নামে এক দাখিল পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টায় নোয়াখালীর বেগমগঞ্জে চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টায় চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদরাসা থেকে দাখিল হাদিস পরীক্ষার শেষে হল থেকে বের হচ্ছিলেন দিদার।
এসময় হলের সামনে সাদা পোশাকে অবস্থানরত ৪ জন পুলিশ তাকে আটক করে।
দিদার বসন্তবাগ ইসলামীয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলেন। তার বাবা মাওলনা সাখওয়াত উল্লাহ বসন্তবাগ ইসলামীয়া ফাজিল মাদরাসার শিক্ষক।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আইনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এআর





