নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৪টার দিকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কেএইচ