শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী উপরিচালক (মিডিয়া) শাহজাহান সরদার।
তিনি জানান, চার তলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে। সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করছে। এছাড়া সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
জানা গেছে, চার তলা বাণিজ্যিক ভবনটি ব্যাংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। আগুন যেন অন্য তলায় ছড়িয়ে না পড়ে দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু উৎসুক জনতার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সমস্যা হচ্ছে।
এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে কারওয়ান বাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারওয়ান বাজারের আগুন লাগা ও নেভানো তথ্য দিয়েছিলেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এনএইচ





