বাইসাইকেলযোগে কর্মস্থেলে যাওয়া পথে কুষ্টিয়ায় ট্রাকচাপায় রাশেদুল ইসলাম (৩৫) নামে বিআরবি গ্রুপের এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের চৌড়হাস এলাকার বিআরবি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার হড়রা গ্রামের ইয়াকুব প্রামাণিকের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জানান, সকালে রাশেদুল নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে কর্মস্থলে আসছিলেন।
বিআরবি’র গেটের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকেরা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে দাফন করেন।
এআর





