রোববার বিকাল সোয়া ৬টায় আন্দোলনকারীরা শহিদ মিনার থেকে শাহবাগের দিকে স্লোগান দিয়ে যেতে থাকেন।

এ সময় তারা, ‘আমার ভাই মরল কেন? জবাব চাই জবাব চাই, ‘এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, সারাদেশে আমাদের ভাইদের ওপর হামলা করেছে। আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে। ঢাকায়ও আমাদের অসংখ্য ভাইদের হত্যা করা হয়েছে। এই স্বৈরাচারী হাসিনার পদত্যাগ করার আগে আমরা রাজপথ ছাড়ব না।

এমএইচ