“মানুষ মানুষের জন্য - এসো মিলি মানবতার কল্যাণে” -এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে অনুষ্টিত হলো মনিরুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুরের টুপি পাড়ার এম ওহাব মার্কেটের ব্যাডমিন্টন কোর্টে ১৬ জুটির এ প্রতিযোগিতা। অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও ফটকা ফাটিয়ে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করা হয়।

আলোকিত পরিবারের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ি মো: সাজ্জাদ হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলামের গর্বিত পিতা মো: আব্দুল গফুর বিশ্বাস, সাংবাদিক মো: সাইফুল্লাহ।

অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ি সত্তার কাজি, বিশিষ্ট চিকিৎসক আব্দুল আওয়াল, সাবেক ছাত্র নেতা মাহামুদুল হাসান রানাসহ আরো অনেকে।

মাগুরা, ঝিনেদা, রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলার মোট ১৬ জুটির নক আউট ভিত্তিক প্রতিযোগিতা মুলক এ টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। চুড়ান্ত পর্বে পাবনার অন্তর ও আলফাডাঙ্গার রাব্বী জুটি রাজবাড়ীর মুন্না শ্রীপুর মাগুরার৷ ডা. সৌরভ জুটিকে ১৫-৯ পয়েন্টে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

আলোকিত পরিবারে সদস্য আল মামুনের খেলা পরিচালনায় ও বীনা স্টুডিও এর স্বত্বাধিকারি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং আলোকিত পরিবারের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ মো: জাহিদুল ইসলাম জুয়েলের সার্বিক পরিচালনায় মাগুরা, ঝিনেদা, রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলার কয়েক হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরেরা গভীর রাত পর্যন্ত মনোমুগ্ধকর ব্যাডমিন্টন খেলা উপভোগ করেন।

সাইফুল্লাহ/এমবি