এদেশে কিছু মানুষ রয়েছে যারা শুধু দেশের সংকটের কথা বলে। আসলে সংকট দেশে নয়, সংকট তাদের মনে। মূল কথা হল, তাদের বনের বাঘে খায় না, খায় মনের বাঘে।

রোববার বেলা সাড়ে ১১টায় গণভবনে জাতিসংঘ থেকে দেশে ফিরে তার সফর বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন।

সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে তার পুরষ্কার প্রাপ্তির বিষয়ে কিছু কথা বলেন।

এটিএন বাংলার এসিস্টান্ট চিফ মঞ্জুরুল আহসান বুলবুল প্রধানমন্ত্রীকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে প্রশ্ন করেন, বিদেশে অনেক দেশের প্রধানদের সাথে বৈঠক করেছেন, সেখানে বৈদেশিক নেতারা কি আমাদের মত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিনা?

এমন প্রশ্নের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আমার যে বয়স বেড়েছে তা আবার মনে করিয়ে দিলেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে প্রতিদিন আমার এতো গুলো প্রোগ্রাম ছিল যে, আমি ভাগ করে দিয়েছি কে কোথায় যাবে। আমি জাতিসংঘের রাষ্ট্রপ্রানদের মাঝে মোটামুটি পুরাতন। বৈঠকের সময় অনেকের সাথে কথা হয়েছে কিন্তু তাদের কেউ আমাদের যদি কোনো প্রশ্ন থাকতো তাহলে তো তারা প্রশ্ন করতেন। কিন্তু কোনো প্রশ্নের সম্মুখিন আমরা হইনি।

এছাড়া, কেউ কেউ প্রচারণা করেছেন আমি সেনাবাহিনীকে এমন ভাবে নিয়ন্ত্র করছি যে তারা কিছুই করতে পারছে না, এ বিষয়ে শেখ হাসিনা বলেন, তারা নিশ্চয় সেনা বাহিনী নিয়ে টানাহেচরা করতে চেয়েছেন কিন্তু লাভ হয়নি এটাই প্রমাণ হয়েছে।

ইআর