এবার প্রধানমন্ত্রীর উপহার পেলেন মাগুরা জেলা সেলুন শ্রমিক সমিতির ১৮৪ সদস্য। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এসব সেলুন শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।


শুক্রবার (১৫ মে) মাগুরা শহরের শ্রাবণী ডেকোরেটর এর সম্মুখে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদীন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সেলুন শ্রমিক ইউনিয়নের সভাপতি অলোক সরকার, সাধারণ সম্পাদক রিপন শীল ও সাংগঠনিক সম্পাদক রেজাউল বিশ্বাস।

বিতরণকৃত উপহারসামগ্রী মধ্যে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ কেজি তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট।

সাইফুল্লাহ /এমবি