রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর।
সোমবার দুপুর দুইটার দিকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক জানান, খবর পেয়ে পুলিশ যাত্রবাড়ী ব্রিজের নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে।
সে মাদকসেবী ছিল। মাদক সেবনের কারনে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি বুঝা যাবে।
শিশুটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জেইউ/এসএইচ





