রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় সানি (২০) ও আকাশ (২৫) নামে দুই মোটরসাইল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিপন (২০) নামে আরেক মোটরসাইল আরোহী।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নাজিমউদ্দিন রোডে অবস্থিত আফতাব হোটেলে সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিন মোটরসাইকেল আরোহী রাজধানীর বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, আফতাব হোটেলের সামনে রাত একটার দিকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন মোটরসাইল আরোহী আহত অবস্থায় মাটিতে পড়ে যান।

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানি ও আকাশকে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

এমবি