লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাউয়াবাড়ি গ্রামে এই দুঘর্টনা ঘটে।

এরশাদ আলম ওই গ্রামের মৃত ইউসুফ আলী ছেলে।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হামিদ জানান, বিকেলে নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ লাইন মেরামত করছিলেন। ওই সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায় এরশাদ আলম। পরিবারের লোকজন দেখতে পেয়ে লাঠি দিয়ে আঘাত করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নুরনবী/এমবি