নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ মোকছেদ সরদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চকাদিন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোকছেদ সরদার উপজেলার চকাদিন গ্রামের মৃত মজিবর সরদারের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, থানার এসআই ফইম উদ্দিন সঙ্গীয় এএসআই তাইজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শ চার গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোকছেদ সরদারকে আটক করেন।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আওরঙ্গজেব/এমবি