শুক্রবার (২৪ জুলাই) রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকা থেকে আদনান রুবেলকে এবং ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের সময় আদনান রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতির কারণে কোনো তদবিরে সাড়া দেওয়া হয়নি। পরে তাকে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, নলছিটি থানা পুলিশ কালিজিরা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে হাসিবুর রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আদনান রুবেল নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে। অপরদিকে, হাসিবুর রহমান বরিশালের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রদলের কারও বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এস