সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর।

এ ছাড়া ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার রাজধানী আক্রা, আর ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো এবং পঞ্চম অবস্থানে থাকা গ্রিসের রাজধানী অ্যাথেন্সের স্কোর ১৭৯।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এসএম