রাজধানীর রামপুরায় আয়েশা ইসলাম (১৭) নামে এক তরুণী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাবার নাম মৃত আব্দুল আওয়াল। আয়েশা তার ভাই সাইদুরের সঙ্গে ১০০/সি/১৫ নম্বর পশ্চিম রামপুরা এলাকায় থাকতেন।

নিহতের ভাই সাইদুর জানান, আয়েশা নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে ছিল। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ