বুধবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন, পুলিশ, শিক্ষা ক্যাডারসহ গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে পরিবর্তন আসছে। সেই ধারাবাহিকতায় ৫৯ জেলা প্রশাসককে (ডিসি) বদলি করে সরকার।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে নিয়োগের এক দিন পর বুধাবার (১১ সেপ্টেম্বর) ৮ ডিসি নিয়োগের আদেশ বাতিল করেছে সরকার। এছাড়া চার জেলায় ডিসি পদে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের জেলা রদবদল করা হয়েছে।

এমএইচ