দেশে করোনাভাইরাসে বুধবার (১৫ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৩৪১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। প্রাণহানি আরও ১০ জনের।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ হাজার ৫৭২। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১০ জন। মোট প্রাণহানি হলো ৬০ জনের।
গত ২৪ ঘন্টায় মোট ২ হাজার ১৩৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে পরীক্ষা করা হয়েছে ২০১৯টি।
করোনায় বাংলাদেশ পরিস্তিতি
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৪১
মোট আক্রান্ত ১৫৭২
হাসপাতালে চিকিৎসাধীন ৩২
সুস্থ হয়ে বাড়িতে ৪২
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ২১৩২
হোম কোয়ারেন্টাইন ২৬৭৫২
আইসোলেশন ৩৮৩
মোট মৃত্যু ৬০
বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যের সংখ্যা দীর্ঘ হচ্ছেই। প্রায় ২১ লাখ ছুঁইছুঁই বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা।
মারা গেছে ১ লাখ ৩৬ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ১৭১ জন। অবস্থা আশঙ্কাজনক ৫১ হাজারের বেশি।
এএস





