মেহেরপুরে এক জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে গাংনীতে ৫ জন, সদরে ৪ জন ও মুজিবনগর থানা পুলিশ একজনকে আটক করে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, গ্রেফতারকৃতদের সোমবার(০৭ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।

এমএম