বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে স্থানীয় ঝাউচর এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

এসময় অতিথিরা বলেন, শীতের তীব্রতায় সুবিধা বঞ্চিত মানুষেরা সবচেয়ে বেশী কষ্টে আছে। আমাদের উচিত ছিল আপনাদের ঘরে ঘরে এই কাপড়গুলো পৌঁছে দেয়া, কিন্তু আমরা তা পারিনি। আমীরুল মুমিনীন খালীফা উমার (রা.) এর শাসন ব্যবস্থার মতো এদেশ হলে কাউকে এখানে আসতে হত না। আপনারা নিজ নিজ জায়গা থেকে সেবা পেতেন। গরীবের সম্পদ চুরি হতনা, মানুষের উপর যুলুম হতনা, আমরা আগামী দিনে সেররকম একটি শাসনব্যবস্থা স্বপ্ন দেখি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও দেশ টিভির উপস্থাপক মুহাম্মাদ আবদুল কাহহার বলেন, 'উম্মাহ হেল্প ফাউন্ডেশন' অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ইয়াতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, বিধবা, শারীরিকভাবে কাজ করতে অক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের পথচলা। আমাদের সামান্য উপহার আপনারা সাদরে গ্রহণ করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা নিউ মার্কেট চাঁদনী চক মসজিদের খতীব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি মাহমুদ প্রিন্টার্স ও সাপ্লায়ার্স’র এমডি মুহাম্মাদ মাহমুদুল হাসান।

এমএইচ