রাজবাড়ীতে সদর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ (১৪ জুন) রোববার পৌনে ১০টায় উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ী হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় ঢাকাফেরত ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-১৬-৭৯১৮) ঢাকামুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে। এই ঘটনায় আহত তিনজনকে সদর ও গোয়ালন্দ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এই মুহূর্তে রাস্তায় পাশে উল্টে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে থাকা আহত হেলপারকে উদ্ধারের চেষ্টা করছেন তারা।
এমবি





