যশোরে ৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে শহরের বড় বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোর শহরের চাচড়া রায়পাড়া এলাকার ফজর আলীর ছেলে রনি (২০), মনিরামপুর উপজেলার চাকলা কাঠালতলা এলাকার মৃত আজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (২৫) ও যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মৃত সেলিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম রিপন (৩০)।

যশোর সদর ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকের পর ব্যাগ তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ইতোমধ্যে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

কেএইচ