খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনার ফ্লু কর্নারে চিকিৎসাধীন থেকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে খুমেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৫২)। তার বাড়ি ফুলতলা উপজেলায়।

এ বিষয়ে ডা. শৈলেন্দ্রনাথ বলেন, ফুলতলা উপজেলা থেকে মিজানুর রহমান মঙ্গলবার দিবাগত রাতে শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এ সময় তাকে ফ্লু কর্নারে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন রাত ২টার পর তার মৃত্যু হয়। তার শরীরে করোনাভাইরাস আছে কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ওই চিকিৎসক।

এমআর