বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও সীমান্তরক্ষী বিএসএফ সদস্যদের মধ্যে সোহার্দ্য-সাম্প্রীতি জোরদার করতে বিজিবি’র ১৫ সদস্যদর একটি ভলিবল দল ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে ভারতে গেছেন।

শনিবার বিকাল ৫টার সময় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছেন।
খেলাটিতে উপস্থিত থাকবেন বিজিবির মহাপরিচালক ও বিএসএফের মহাপরিচালক।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১৫ সদস্যের ভলিবল দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মেজর আফজাল হোসেন। আগামী ০৪ অক্টোবর দিল্লিতে এ খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৫ অক্টোবর তারা ম্যাচ শেষে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসবে।

প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড পৌছালে ভারতের পেট্রাপোল বিএসএফের কোম্পানী কমান্ডার রবিন সিং তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

২৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান,দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে এই ফ্রেন্ডশিপ ম্যাচ সোহার্দ্য ও সম্প্রিতি জোরদার করতে বড় ভুমিকা রাখবে ।

নাসির/এসএম