মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কৃষিখাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষকদের সরকারি সুবিধা আরো সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারপ্রধান জানান, কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে সারাদেশে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘কৃষক স্বচ্ছল থাকলেই ভালো থাকবে দেশ। সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভর ও স্বচ্ছল করা।’
পহেলা বৈশাখ কৃষক-কৃষাণীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এই দিনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে জানান তারেক রহমান।
দেশকে নিরাপদ ও বাসযোগ্য করার লক্ষ্যে অর্জনে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হতে চায় বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।
এনএইচ