শনিবার (২৭ জুলাই) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে এই কিশোর মারা যান।

কিশোরগঞ্জ মিঠামইন এলাকার রতন চৌধুরীর ছেলে ইয়ামিন। বর্তমানে বাড্ডা হাসান উদ্দিন লেন এলাকায় থাকতেন ও পেশায় ছিলেন পোশাক শ্রমিক।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ময়নাতদন্তের জন্য ইয়ামিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এনএইচ