প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কিছু জুলাই সদস্য সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে বাইরে বের হয়ে কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। ভাঙচুরের মধ্যে দুইটি পুলিশের গাড়িও রয়েছে।

পুলিশ তাদের ধাওয়া করলে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়েছে।

সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা পিছু হটলেও দূর থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে দিচ্ছেন। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলছেই।

এনএইচ