পিরোজপুরে ইয়াবাসহ আবদুল ওয়াহেদ (৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৮ জুন) বিকেলে পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আবদুল ওয়াহেদ সদর উপজেলার চল্লিশা গ্রামের বাসিন্দা।
পিরোজপুর ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুঙ্গাপাশা বাজারে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ ওয়াহেদকে আটক করা হয়।
ওএফ





