অংশ গ্রহন মুলক শাসন ব্যবস্হা শক্তিশালী করণের মাধ্যমে সরকারী সেবা সমুহের দায়বদ্ধতা রেসপন্স প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে লোকমোর্চার দ্বিমাসিক সভা অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুুুুপুরে মাগুরা শ্রীপুরের শীকোল ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
৩নং শ্রীকোল ইউনিয়ন রেসপন্স কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এম মুতাসিম বিল্লাহ সংগ্রাম।
অন্যান্যাদের মধ্যে উপস্হিত ছিলেন মোল্রা হবিবুর রহমান, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,মিয়া জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সহিবা খাতুন। জনপ্রতিনিধি, সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি সহ মোট ২৫ জন ডেলিগেট অংশ গ্রহন করেন।
সাইফুল্লাহ/এএস





