পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা বাজারে বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদভা বাজার ও এর আশপাশ এলাকায় এ ধারা বলবৎ থাকবে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উপজেলার চাঁদভা বাজারে মঙ্গলবার সকাল ১০টায় সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ও উপজেলা বিএনপির নেতা হারুন অর রশিদ মোল্লার সমর্থকরা। একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপ সম্মেলনের আয়োজন করায় উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজিব সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।

এএইচ