ধামরাইয়ের নান্নার এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- উপজেলার চাউনা গ্রামের নইমুদ্দিন ছেলে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (২২) ও ঘোড়াকান্দা গ্রামের ছায়েদ আলীর ছেলে শাহিনুর রহমান (২১)।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর রায় জানান, দীর্ঘদিন ধরে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন শফিকুল ও শাহিনুর। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নান্নার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামরাই থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান তিনি।
ওএফ





